এক ফোনেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

১৬ জুন, ২০২৩ ১৯:৩৪  

একের পর এক নতুন ফিচার উন্মোচন করছে হোয়াটসঅ্যাপ। তবে এবারের খবরটি প্রায় সকলের জন্যই খুশির খবর। এখন থেকে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। খবর এনগ্যাজেট।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ মাল্টি-অ্যাকাউন্ট সাপোর্ট নামে আরেকটি নতুন ফিচারের ওপর কাজ করছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা টেলিগ্রাম কিংবা মেসেঞ্জারের মতো একটি অ্যাপেই একের বেশি অ্যাকাউন্ট লিংক করে রাখতে এবং ইচ্ছেমতো সেগুলোতে সুইচ করতে পারবেন।

ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত বেটা সংস্করণও প্রকাশ করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস মানে ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৩.১৩.৫ ভার্সনে এই ফিচারটিকে অনেকে দেখতে পেয়েছেন।

ডিবিটেক/বিএমটি